লণ্ডভন্ড রাজশাহী হাইটেক পার্কের স্টার সিনেপ্লেক্স

৭ আগষ্ট, ২০২৪ ১৮:০১  

ভাঙচুরের কবলে পড়েছে দেশের প্রথম ও সর্ববৃহৎ মাল্টিপ্লেক্স “স্টার সিনেপ্লেক্স”র একটি শাখা। রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কে অবস্থিত সিনেপ্লেক্সটিতে দুষ্কৃতকারীদের খপ্পড়ে পরে সোমবার। বুধবার স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন ও মিডিয়া) মেজবাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সিনেমা হলে হামলা ও ভাঙচুরের ঘটনায় চলচ্চিত্র সংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করেছেন। নির্মাতা দেবাশীষ বিশ্বাস, অনন্য মামুন ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

ভেঙে ফেলা হলো রাহুল আনন্দ’র সব বাদ্যযন্ত্রভেঙে ফেলা হলো রাহুল আনন্দ’র সব বাদ্যযন্ত্র
ক্ষোভপ্রকাশ করে দেবাশীষ বিশ্বাস বলেন, “দেশের সাংস্কৃতিক অঙ্গনে হামলা ভাঙচুর চলছে তা কোনোভাবেই কাম্য নয়। সিনেমা হল ভাঙচুর করা হয়েছে, সিনেমা কার ক্ষতি করেছে? সিনেমা শুধু বিনোদন নয়, সিনেমা হলো সমাজের প্রতিচিত্র। সিনেমা হল ভাংচুর করার কোনো মানেই হয় না।”

নির্মাতা অনন্য মামুন বলেন, “আমার দেশের চলচ্চিত্র যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে, ঠিক তখুনি এত বড় আঘাত। আজ সিনেপ্লেক্স আছে বলে চলচ্চিত্র দেখার জন্য নতুন দর্শক আসতে শুরু করেছে। আমরা বড় বাজেটের চলচ্চিত্র বানানোর স্বপ্ন দেখি। রাজশাহী হাইটেক পার্কে ৫ আগস্ট সারারাত লুটপাট হয়েছে, সিনেপ্লেক্স ভেঙ্গে চুরমার। ওয়াশরুমের কমোড, পানির ট্যাপটাকেও ছাড়েনি।”